Web Analytics

বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত নতুন সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন তার ভাই জারমেইন জ্যাকসনের ছেলে জাফর জ্যাকসন। শুরু থেকেই ভক্তদের প্রশ্ন ছিল, মাইকেলের নিজের ছেলেরা থাকতে কেন ভাতিজাকে বেছে নেওয়া হলো। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানা গেছে, মাইকেলের দুই ছেলে প্রিন্স ও বিগি অভিনয়ের চেয়ে পর্দার আড়ালে থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

প্রিন্স জানিয়েছেন, তিনি গান বা নাচে পারদর্শী নন এবং সমাজসেবামূলক কাজেই বেশি আগ্রহী। ছোট ছেলে বিগি পরিচালনা ও প্রযোজনায় আগ্রহী হলেও অভিনয়ে ঝোঁক নেই। অন্যদিকে, জাফর ছোটবেলা থেকেই সংগীত ও নাচের প্রশিক্ষণ নিয়েছেন এবং তার নাচ ও কণ্ঠে মাইকেলের সঙ্গে মিল রয়েছে বলে নির্মাতারা দাবি করেছেন।

পরিচালকের মতে, জাফরের সহজাত দক্ষতা ও দীর্ঘ প্রস্তুতিই তাকে এই চরিত্রের জন্য সেরা করে তুলেছে। তিনি কয়েক বছর ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন এবং অভিনয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর প্রায় এক বছর পরিবারের কাছেও বিষয়টি গোপন রেখেছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।