Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে মার্কিন জ্বালানি কোম্পানি এইচকেএন এনার্জি। কুর্দি সংবাদমাধ্যম রুদাউ এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ইরাকের তেল মন্ত্রণালয়ের সঙ্গে হামরিন তেলক্ষেত্র উন্নয়নে চুক্তি স্বাক্ষরের কয়েক দিনের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৯ জুলাই সালাহউদ্দিন প্রদেশে অবস্থিত ওই তেলক্ষেত্র নিয়ে চুক্তিটি হয়, যার লক্ষ্য ছিল দৈনিক ১ লাখ ৪০ হাজার ব্যারেল তেল ও ৪ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন।

সম্প্রতি ইরবিল ও সুলাইমানিয়াহ প্রদেশে একাধিক ড্রোন হামলায় ইরানের একটি কুর্দি বিরোধী দলের নয়জন সদস্য নিহত হন। এই নিরাপত্তা সংকটের পরই মার্কিন কোম্পানিটি কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। এর আগে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডানা গ্যাসও সুলাইমানিয়াহর কাছে খোর মোর গ্যাসক্ষেত্রে ‘বিশ্বাসযোগ্য হুমকি’র কারণে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে।

ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতা ইরাকের উত্তরাঞ্চলের জ্বালানি খাতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।