Web Analytics

সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় মেশিনে কাটা পড়ে কুমিল্লার প্রবাসী মো. নাদিম হোসেন (২৭) মারা গেছেন। বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নাদিম মেশিন পরিষ্কার করার সময় সহকর্মীরা অসাবধানতাবশত মেশিন চালু করলে তিনি ভেতরে কাটা পড়েন। সৌদি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং তিনজন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ মাস আগে নাদিম জীবিকার সন্ধানে সৌদি আরবে যান এবং ওই কারখানায় কাজ করতেন। নিহতের বাবা সামাদ মিয়া অভিযোগ করেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছেন এবং ছেলের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন জানান, প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এবং পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে সরকারি ব্যবস্থাপনায় মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।