Web Analytics

বাংলাদেশি গবেষক ও শিক্ষাবিদ ড. মির্জা গালিব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক বা যৌন নির্যাতনের অভিযোগ উঠলে দ্রুত ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অভিযোগ সত্য প্রমাণিত হয়ে অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে কঠোর শাস্তি হওয়া উচিত। বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক গালিব বলেন, কে এবং কীভাবে অভিযোগ তদন্ত করবে, সে বিষয়ে সুস্পষ্ট নিয়ম থাকা প্রয়োজন।

তিনি বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই নীতি সমভাবে প্রযোজ্য। তবে মাদ্রাসায় এমন অভিযোগ এলে ইসলামপন্থিদের দায়দায়িত্ব বেশি বলে তিনি মন্তব্য করেন। তাঁর মতে, ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়ে ন্যায়বিচার না পেলে তা অত্যন্ত দুঃখজনক।

কোনো নির্দিষ্ট অভিযোগ সত্য না মিথ্যা, সে আলোচনায় না গিয়ে গালিব বলেন, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় এ ধরনের অভিযোগের তদন্ত ও বিচারের জন্য ভালো ব্যবস্থা নেই। তিনি ইসলামপন্থি রাজনৈতিক দল ও আলেমদের সমস্যা স্বীকার, কারণ চিহ্নিত এবং সমাধান ও ব্যবস্থা উন্নয়নের আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।