Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলেও নিজের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে তিনি ব্যাপকভাবে নির্বাহী ক্ষমতা ব্যবহার করবেন। সিবিএস নিউজকে দেওয়া বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে তিনি ডেমোক্র্যাটদের উত্থাপিত যেকোনো আইনে ভেটো দেওয়ারও হুঁশিয়ারি দেন। ট্রাম্প ভেটোকে নিজের “চূড়ান্ত ক্ষমতা” হিসেবে বর্ণনা করে নিজেকে “মিস্টার ভেটো” বলতেও আপত্তি নেই বলে জানান।

ট্রাম্পের দাবি, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কয়েকটি রায়ে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা আরও বেড়েছে। তিনি বিশেষভাবে ট্রাম্প বনাম স্লটার মামলার রায়ের কথা উল্লেখ করে বলেন, এতে প্রেসিডেন্ট ফেডারেল সংস্থা, বোর্ড ও কমিশনের ওপর ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ পেয়েছেন। প্রতিবেদনে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, অভিবাসন, বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে নতুন নির্বাহী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

এসব আলোচনায় ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও বাজেট দপ্তরের পরিচালক রাসেল ভট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে প্রতিবেদনে বলা হয়। ট্রাম্পের ধারণা, কয়েক মাস ভেটোর মুখে পড়ার পর ডেমোক্র্যাটরা সমঝোতায় আসতে বাধ্য হবে। তিনি ২৯ দিনের প্রচারাভিযান ও ৩৩টি সমাবেশ রিপাবলিকানদের সমর্থন বাড়িয়েছে বলেও দাবি করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।