Web Analytics

চলমান যুদ্ধ বন্ধে শান্তি চুক্তিতে পৌঁছানোর সব সুযোগ কাজে লাগাতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছে মিশর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে নির্ধারিত সামরিক হামলা বাতিলের ঘোষণার প্রশংসা করা হয়।

মন্ত্রণালয় জানায়, এই সুযোগটি ব্যবহার করে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতার নতুন অধ্যায় শুরু করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা সম্ভব। মিশর আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে উত্তেজনা প্রশমনে তার অক্লান্ত ও আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বিবৃতিতে আরও বলা হয়, মিশর সংলাপ ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং বর্তমান পরিস্থিতিকে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।