Web Analytics

বাগেরহাটের মোংলা উপজেলায় পশুর নদের তীব্র ভাঙনে ঐতিহ্যবাহী মামার ঘাট এলাকা ধীরে ধীরে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে নদীর পাড় ধসে বিস্তীর্ণ অংশ তলিয়ে গেছে। এতে স্থানীয় ব্যবসায়ী, ইপিজেড শ্রমিক ও নৌযান চালকদের মধ্যে চরম উদ্বেগ ও দুর্ভোগ দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মামার ঘাট এলাকার নদতীরবর্তী বড় অংশ ভেঙে পড়েছে। পাড়সংলগ্ন বেশ কয়েকটি দোকান ঝুঁকিতে রয়েছে এবং কিছু দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও নদীর পাড়ে কোনো বসতঘর নেই, তবে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ এই বাণিজ্যকেন্দ্র হারানোর আশঙ্কায় রয়েছেন। মোংলা বন্দর ইঞ্জিনচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি দেলোয়ার হোসেন জানান, ভাঙনের কারণে ঘাটের কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং আয় কমে গেছে।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। শহররক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।