Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেক মানুষের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর সরকার চেষ্টা করবে। সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আটটি মন্দিরের প্রতিনিধিরা তাঁকে পূজার আমন্ত্রণ জানাতে সেখানে যান।

হিন্দু নেতারা বিএনপি ক্ষমতায় আসার পর তাদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। পূজার ছুটি ও অনুদান বাড়ানোর জন্য তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। জবাবে তারেক রহমান বলেন, অল্প সময়ে যে কাজ হয়েছে তা সরকারের সদিচ্ছার প্রমাণ এবং আরও কিছু বিষয়ে চেষ্টা চলছে।

মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণআন্দোলন ও ২০২৪ সালের আন্দোলনে সব ধর্মের মানুষের অংশগ্রহণের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন ধর্মের নেতা-কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। হিন্দু নেতারা জানান, জাতীয় সংসদ নির্বাচনের পর তারা শান্তিতে বসবাস করছেন, কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন না এবং সরকারের প্রতি তাদের সমর্থন ও সহযোগিতা থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।