Web Analytics

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতি আগামী পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া নেত্রকোনার কামলাকান্দা, সিলেটের কানাইঘাট ও ফেঞ্চুগঞ্জ এবং বাগেরহাটের মোংলায়ও স্থানীয় বন্যার সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে উত্তরের চার জেলার কিছু স্থানে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। যদিও দেশের প্রধান নদীগুলোর পানি এখনো বিপৎসীমার নিচে, অব্যাহত বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে।

এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিনের মধ্যে সতর্কসীমায় পৌঁছাতে পারে, ফলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।