Web Analytics

ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৫তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। একই বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার প্রস্তাব, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬-এর খসড়া এবং রটারডাম কনভেনশনে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদিত হয়েছে।

শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। লুই আই কানের মাস্টারপ্ল্যান অনুসরণে তিনটি বেজমেন্টসহ ১৪টি ১২ তলা ভবনে প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট অফিস স্পেস রাখা হবে। বর্তমান সচিবালয়ে জায়গা ও ভবনসংকট, অপর্যাপ্ত কর্মপরিবেশ এবং ভূমিকম্পের ঝুঁকিকে এ উদ্যোগের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিধিবিধানের ঘাটতি দূর করাই বিশেষ অধ্যাদেশের লক্ষ্য। আগামী গ্রীষ্মের আগে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্য রয়েছে। রটারডাম কনভেনশনে যুক্ত হলে বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশক ব্যবস্থাপনা, তথ্য বিনিময়, ট্র্যাকিং এবং কারিগরি সহযোগিতার সুযোগ বাড়বে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।