Web Analytics

বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক ই-কমার্স বাজারে প্রবেশের সুযোগ সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে। সোমবার প্রকাশিত সার্কুলারে বলা হয়, এখন থেকে বাংলাদেশি রপ্তানিকারকেরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইন মার্কেটপ্লেস ও ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য তালিকাভুক্ত ও প্রদর্শন করতে পারবেন, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ভোক্তাদের কাছে সরাসরি বিক্রির সুযোগ তৈরি হবে। নতুন নীতিমালায় ব্যবসা থেকে ভোক্তা পর্যায়ের রপ্তানি কার্যক্রম সহজ করতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, রপ্তানিকারকেরা এখন প্রতি লেনদেনে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার মূল্যের ক্ষুদ্র পণ্য সিএফআর শর্তে রপ্তানি করতে পারবেন। ১ হাজার ডলার পর্যন্ত চালানের ক্ষেত্রে ইএক্সপি ফর্ম দাখিলের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে, তবে অর্থ অগ্রিম ব্যাংকিং বা অনুমোদিত ডিজিটাল চ্যানেলে গ্রহণ করতে হবে। বিদেশি ক্রেতার নামে সরাসরি শিপিং ডকুমেন্ট ইস্যুর সুযোগও রাখা হয়েছে এবং পণ্য ফেরত বা অর্থ ফেরতের ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সাবস্ক্রিপশন, রেজিস্ট্রেশন, সদস্যপদ ও সেবা ফি বৈধভাবে পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। ব্যবসায়ী ও রপ্তানি খাতের প্রতিনিধিরা মনে করছেন, এই উদ্যোগ আন্তঃসীমান্ত ই-কমার্স কার্যক্রমকে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।