Web Analytics

দেশের আর্থিক খাতে ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি মোকাবিলায় “সাইবারসিকিউরিটি ফ্রেমওয়ার্ক, ভার্সন ১.০ (২০২৬)” নামে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার জারি করা এই নীতিমালা অনুযায়ী, দেশের সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনলাইন সেবা ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের ফলে আর্থিক খাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে সাইবার হুমকিও।

নীতিমালায় বলা হয়েছে, হ্যাকিং, ফিশিং, ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার ও তথ্য চুরির মতো সাইবার আক্রমণ আর্থিক ক্ষতি ও সেবা বিঘ্নের ঝুঁকি তৈরি করছে। গ্রাহকের তথ্যের গোপনীয়তা, অখণ্ডতা ও প্রাপ্যতা রক্ষা এবং প্রযুক্তিগত স্থিতিশীলতা বজায় রাখতে শক্তিশালী সাইবার নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য সুরক্ষা, নেটওয়ার্ক নিরাপত্তা, অ্যাক্সেস নিয়ন্ত্রণ, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, তৃতীয় পক্ষের ঝুঁকি ও প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফ্রেমওয়ার্কে আর্থিক প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, যার লক্ষ্য স্থিতিস্থাপকতা বৃদ্ধি ও সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিত করা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।