Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের আমলের মতো দলীয়করণ শুরু হয়েছে। শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় আয়োজিত পথসভায় তিনি এ বক্তব্য দেন।

গোলাম পরওয়ার বলেন, নিয়োগ ও দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে মেধা ও যোগ্যতার বদলে দলীয় পরিচয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয় ব্যক্তিদের বসানোর মাধ্যমে আগের সরকারের সময়ের দলীয়করণের পুনরাবৃত্তি ঘটছে। এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম ও নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালন করে। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে যাত্রা শুরু করে কর্মসূচিটি গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন স্থানে পথসভা করে পলাশবাড়ীতে পৌঁছায়। দাবিগুলোর মধ্যে ছিল জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন এবং চাঁদাবাজি বন্ধ। সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ হওয়ার কথা ছিল।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।