নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এখন শুধু ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা বাকি। ইতোমধ্যে ১১৬টি আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে এবং বাকি আসনগুলোতে ৭ ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে দেওয়া হবে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আদালতের নির্দেশে কয়েকজন প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ায় কিছু আসনে ব্যালট পুনর্মুদ্রণ করতে হয়েছে, যার ফলে সামান্য বিলম্ব হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব ব্যালট পৌঁছে যাবে। নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী সাত দিন, আনসার আট দিন দায়িত্ব পালন করবে এবং পুলিশ ইতোমধ্যেই মাঠে রয়েছে।
এ ছাড়া ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১,০৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেট মাঠে থেকে নির্বাচনি দায়িত্ব পালন করবেন।