যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করেছেন যে, ইরান যদি সাম্প্রতিক চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে, তবে দেশটির ওপর আবারও কঠোর নৌ-অবরোধ আরোপ করা হতে পারে। তিনি আরও জানান, প্রয়োজনে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিতে সম্মত হয়েছে, যা এতদিন ইরানি জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছিল। হেগসেথ বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করে চুক্তির শর্ত মেনে চলতে হবে।
তিনি আরও জানান, কিছু ইউরোপীয় দেশ হরমুজ প্রণালিতে মাইন অপসারণ অভিযানে অংশ নিতে প্রস্তুত এবং ব্রিটেনকে আরও সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।