Web Analytics

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিনিময়ে নগদ অর্থ দেওয়ার খবরকে ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একাধিক সাক্ষাৎকারে বলেছেন, ইরানকে কোনো নিষেধাজ্ঞা-ছাড় দেওয়া হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করবে না বলে সম্মত হয়েছে এবং ৩০০ মিলিয়ন ডলার দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা, যা তিনি ডেমোক্র্যাটদের প্রচারণা বলে উল্লেখ করেন।

মার্কিন কর্মকর্তারা জানান, ইরানের জন্য যেকোনো সুবিধা তাদের ভবিষ্যৎ পদক্ষেপের ওপর নির্ভর করবে। ১৯ জুন সমঝোতা স্মারক স্বাক্ষরের পর তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা শিথিল বা জব্দ সম্পদ ফেরত দেওয়া হবে না। বরং ৬০ দিনের আলোচনার পর ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে চূড়ান্ত চুক্তি হলে ধাপে ধাপে এসব পদক্ষেপ নেওয়া হতে পারে।

হোয়াইট হাউস আশা করছে, এই ৬০ দিনের আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ নিশ্চিত করা সম্ভব হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।