বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সোমবার রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দুই পক্ষ বাংলাদেশ ও ইইউর মধ্যে কূটনৈতিক যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করে।
পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের পররাষ্ট্র সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।