Web Analytics

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন সাদামাটা, মানবিক ও সৎ নেতা, যার রাজনৈতিক উত্তরাধিকার বিশ্বজুড়ে বিরল। শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে শহীদ জামালের কন্যা তানিয়া আক্তার রুমির বিয়ের খরচ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া জপেল চাকমার পড়াশোনার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক উপহার প্রদান করা হয়।

মীর হেলাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হয়েও তারেক রহমান বিনয়ী জীবনযাপন করেন এবং কথার চেয়ে কাজে বিশ্বাসী। তিনি সরকারি ছুটির দিনেও মানবসেবায় নিয়োজিত থাকেন এবং মানুষ ও প্রাণীর প্রতি তাঁর মমতা অনুকরণীয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জপেল চাকমার জন্য মাসিক শিক্ষাবৃত্তি ঘোষণা করেন এবং ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশার চিকিৎসায় সহায়তা প্রদান করেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর বেশ কয়েকজন সদস্য ও কর্মকর্তাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।