Web Analytics

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের দ্বিতীয় চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। বুধবার সকাল ১০টা ৫ মিনিটের দিকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে চালানটি কেন্দ্রের নির্ধারিত স্থানে নেওয়া হয়। গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টায় বিশেষ কার্গো উড়োজাহাজে চালানটি রাশিয়া থেকে ভারত হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

পরে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় সড়কপথে ইউরেনিয়াম ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হয়। এদিকে প্রথম ইউনিটে গত ১১ অক্টোবর থেকে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। এর আগে ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদনের পর প্রথম ইউনিটের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার পথ উন্মুক্ত হয়।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রে তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ প্রযুক্তির পারমাণবিক চুল্লি স্থাপন করা হয়েছে। নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে প্রকল্পের কাজ এগোচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, নভেম্বরের শেষ দিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর পরিকল্পনা নিয়ে কাজ চলছে। দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পৌঁছানোকে প্রকল্পের নতুন অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।