Web Analytics

পাকিস্তান ও ইরানের মধ্যে গাবদ-রিমদান সীমান্ত করিডর পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং শনিবার থেকে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। এক সপ্তাহের স্থগিতাদেশের পর সীমান্ত খোলায় আটকে থাকা এলপিজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক সীমান্ত পারাপারের অনুমতি পেয়েছে।

গওয়াদর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মীর নাভিদ জান কালমাতি বলেন, শনিবার সকাল থেকে সীমান্তে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। তাঁর মতে, এতে দুই দেশের ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্টদের দুর্ভোগ কমবে। পাকিস্তানে এলপিজির সংকট এবং খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

এর আগে গত বৃহস্পতিবার সীমান্তের কাছে আটকে থাকা পণ্যবাহী ট্রাকে বন্দুকধারীরা হামলা চালিয়ে কয়েক ডজন ট্রাকে আগুন দেয়। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের পর কর্তৃপক্ষ সীমান্ত খোলার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় গত ১৭ অক্টোবর গাবদ-রিমদান ও তাফতান সীমান্ত দিয়ে বাণিজ্য স্থগিত করেছিল। নতুন নির্দেশনায় ১৬ অক্টোবর বা তার আগের চালানপত্র থাকা ট্রাক পারাপারের অনুমতি পেয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।