Web Analytics

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে শনিবার (২৮ মার্চ) ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে জেন-জির নেতৃত্বে হওয়া বিক্ষোভে বহু মানুষের মৃত্যুর ঘটনায় তার দায় আছে কি না, তা তদন্ত করছে কর্তৃপক্ষ।

গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী যুব আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকে শুরু হওয়া এই আন্দোলনের পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ কাজ করেছিল। বিক্ষোভের প্রথম দিনেই দমন-পীড়নে অন্তত ১৯ জন তরুণ প্রাণ হারান। দুর্নীতির অভিযোগে ওলির সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ দমনে ব্যর্থ হয়ে ওলি পদত্যাগ করেন, তার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিরেন রমেশ লেখক পদত্যাগ করেছিলেন। পরে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং সাবেক বিশেষ জজ গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।