Web Analytics

ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সশস্ত্র বাহিনী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় ইরান-সমর্থিত হুথিদের অবস্থান লক্ষ্য করে ১ হাজার ৩০০টির বেশি বিমান হামলা চালানো হয়েছে। বাহিনীটির ভাষ্য অনুযায়ী, এসব হামলায় হুথিদের ৪৪০ জন কমান্ডার ও যোদ্ধা হতাহত হয়েছেন। সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি এক্সে জানান, হামলাগুলো ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ।

বিবৃতিতে বলা হয়, হুথিদের কমান্ড সেন্টার, সেনাসমাবেশ এবং রসদ সরবরাহের পথ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে ১৪৬টি যানবাহন, ভারী অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস অথবা অকার্যকর করা হয়েছে বলেও দাবি করা হয়।

তাইজ অঞ্চলে সরকারি বাহিনী জানিয়েছে, পূর্ববর্তী লড়াইয়ে হারানো অবস্থান পুনর্দখলে হুথিদের প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। তারা কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান ও পাহাড়ি এলাকায় নিয়ন্ত্রণ জোরদার এবং অগ্রগতির দাবিও করেছে। বাব আল-মান্দেব, ধুবাব ও আল-মুদারাবাহ ফ্রন্টের বাহিনীগুলো হুথিদের অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ ও শক্তিবৃদ্ধির জন্য পাঠানো সেনাদের লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে। তবে আল জাজিরা এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।