Web Analytics

বাংলাদেশি শিক্ষার্থী রফিকুল ইসলাম মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট অ্যাফেয়ার্স লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের নেতৃত্ব, সংগঠনিক দক্ষতা ও শিক্ষার্থীকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস অডিটোরিয়ামে নুজুল আল-কুরআন গ্যাদারিং ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান, ইয়েমেন ও আফ্রিকার চারজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়, যার মধ্যে রফিকুল ইসলাম বাংলাদেশি প্রতিনিধি হিসেবে নেতৃত্ব পুরস্কার পান।

রফিকুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও আন্তর্জাতিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি সিটি ইউ বাংলাদেশি ইউথ ক্লাবের প্রতিষ্ঠাকালীন পরিচালক এবং বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়ার কেন্দ্রীয় সেক্রেটারি এবং জেসিআই মালয়েশিয়া ও এসডিজি–সংক্রান্ত উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।

একই অনুষ্ঠানে রফিকুল ও তার সহপাঠীদের তৈরি উদ্ভাবনী ইভেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ‘জিভেনটো’ বিশেষ স্বীকৃতি পায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের ডিজিটাল প্রকল্প স্টুডেন্ট পোর্টালে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।