Web Analytics

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশে চলমান এইচএসসি পরীক্ষাকেন্দ্রগুলোর বাইরে অভিভাবকদের জন্য শেডসহ বসার ব্যবস্থা ও চেয়ার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে কেন্দ্রের বাইরে শৃঙ্খলা রক্ষা ও জনসমাগম নিয়ন্ত্রণে রোভার স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে।

বোর্ডের পরিদর্শনে দেখা গেছে, অনেক অভিভাবক সন্তানদের কেন্দ্রে পৌঁছে দিয়ে বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করেন, কিন্তু অধিকাংশ কেন্দ্রে তাদের জন্য কোনো নির্ধারিত বসার জায়গা বা আশ্রয় নেই। এতে বৃষ্টি, রোদ বা প্রতিকূল আবহাওয়ায় তারা কষ্টে পড়েন। এছাড়া পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকায় অনেক ক্ষেত্রে ভিড় ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

চিঠির অনুলিপি ঢাকা বোর্ডের অধীন সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।