Web Analytics

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, গত নয় মাসে পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় ২৬০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, এ সময়ে ১৯৬টি গণপিটুনির ঘটনায় ৪০১ জন আহত হয়েছেন। পাশাপাশি ১ হাজার ১৩টি রাজনৈতিক সংঘাতের ঘটনায় ৭৩ জন নিহত এবং ৬ হাজার ৪৭৩ জন আহত হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব ঘটনার ৯১ শতাংশ ছিল বিএনপির অভ্যন্তরীণ কোন্দল অথবা প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংঘর্ষ।

গাজী আতাউর রহমান বলেন, এসব তথ্য উদ্বেগজনক এবং শক্তিশালী সরকার, আইন-আদালতের ওপর জনআস্থা ও আইনের কার্যকর প্রয়োগ থাকলে এত মানুষের মৃত্যু হতো না। তিনি দাবি করেন, দায়িত্ব গ্রহণের সাত মাস পরও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের ব্যর্থতা প্রকাশ করে। ব্যর্থতা ও অসদাচরণের দায়ে এমপি-মন্ত্রীদের পদত্যাগের সংস্কৃতিকে ইতিবাচক উল্লেখ করে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।