Web Analytics

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোটাররা যেন সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য কমিশন সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করেছে।

আখতার আহমেদ জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠপর্যায়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পুরো নির্বাচনী এলাকায় নির্বাচন তদারকির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের বডিওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে।

এসব ব্যবস্থার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে তিনি জানান। নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটারদের মনে কোনো সংশয় বা আতঙ্ক না রাখার আহ্বানও জানান সিনিয়র সচিব। তার ভাষ্য, ঠাকুরগাঁওয়ে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।