Web Analytics

মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নজরুল ইলেকট্রনিক ও স্যানেটারি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পরে মাগুরা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দিলে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার জাহাঙ্গীর আলম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে, যদিও চূড়ান্ত কারণ এখনো নিশ্চিত নয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।