Web Analytics

সিরাজগঞ্জের এনায়েতপুরে কাপড় ব্যবসায়ী জাফর প্রামাণিক হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩য় আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ির শাহ আলী ও শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মঞ্জিল হোসেন। উভয়কে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তারা পলাতক ছিলেন, আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ৪ নভেম্বর জাফর প্রামাণিক কাপড় বিক্রি শেষে বগুড়া থেকে ফেরার পথে সিরাজগঞ্জ সরকারি কলেজ রোডের কাঁঠালতলায় হামলার শিকার হন। আসামিরা তার কাছে থাকা ১৬ হাজার টাকা ছিনিয়ে নিতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে মঞ্জিল হোসেনকে আটক করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহ আলীকে গ্রেপ্তার করে। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।