Web Analytics

ফেনীতে পুলিশ পরিচয়ে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে ছয় যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের একটি মাদ্রাসার সামনে থেকে তাদের আটক করা হয়। পরদিন বুধবার (৮ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয়।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাশ জানান, ওই ছয় যুবক পুলিশের স্টিকার লাগানো একটি হায়াস গাড়ি নিয়ে মাদ্রাসার সামনে অবস্থান নেয়। স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। পরে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে রাতে থানায় মামলা করেন।

জিজ্ঞাসাবাদে আটক যুবকরা জানায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তারা ছাত্রীটিকে তুলে নেওয়ার পরিকল্পনা করেছিল। এজন্য এলাকায় ভয় দেখাতে গাড়িতে পুলিশের স্টিকার ব্যবহার করে নিজেদের পুলিশ পরিচয় দেয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।