Web Analytics

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে, ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এই আসরে বাংলাদেশের অংশগ্রহণ বাতিল করা হয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির চাপ ও আল্টিমেটাম সত্ত্বেও সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড তাদের অবস্থান থেকে সরে আসেনি, ফলে নির্ধারিত সময়ে জবাব না পাওয়ায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিসিবি বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় সব ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও আইসিসি তা গ্রহণ করেনি। একই গ্রুপের ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজও শ্রীলঙ্কায় খেলতে রাজি হয়নি। আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাবও ব্যর্থ হয়, কারণ তারা আইসিসির প্রস্তাব প্রত্যাখ্যান করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড আয়ারল্যান্ডকে আর্থিক প্রস্তাব ও দ্বিপাক্ষিক সিরিজের আশ্বাস দিয়ে রাজি না হতে প্রভাবিত করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের পক্ষে সমর্থন জানিয়ে ম্যাচগুলো শ্রীলঙ্কা বা পাকিস্তানে আয়োজনের আহ্বান জানালেও আইসিসি তা উপেক্ষা করে।

স্কটল্যান্ড এখন গ্রুপ ‘সি’-তে খেলবে এবং কলকাতা ও মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে মাঠে নামবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।