Web Analytics

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার সারাদেশে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে সর্বাধিক অনুপস্থিতি দেখা গেছে মাদ্রাসা বোর্ডে। নকলসহ বিভিন্ন কারণে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, তবে কোনো শিক্ষককে বহিষ্কার করা হয়নি।

সাধারণ ও কারিগরি বোর্ডে বাংলা প্রথমপত্র এবং মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হয়। সারাদেশের ৯ হাজার ৪৩৯টি প্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন, যা গতবারের তুলনায় ২২ হাজার ৭৬৬ জন বেশি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, সাধারণ বোর্ডে ১৭ হাজার ২৩৩, মাদ্রাসা বোর্ডে ৪ হাজার ৪৭৮ এবং কারিগরি বোর্ডে ৩ হাজার ৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এবার প্রথমবারের মতো দেশের ইতিহাসে সিসিটিভি ক্যামেরার আওতায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্নফাঁস রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। লিখিত পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ১৫ আগস্টের মধ্যে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।