Web Analytics

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত মো. শরিফুল ইসলাম (৩২) কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া থাকতেন এবং নীলফামারীর জলঢাকার উত্তর চেরাংগার মতিউর রহমানের ছেলে। পুলিশ জানায়, বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় আর্জেন্টিনা সমর্থক বাবু ও মাইন উদ্দিন মালু শরিফুলকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

পুলিশ ও এলাকাবাসীর বরাতে জানা যায়, আহত অবস্থায় শরিফুল ইসলাম জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।