Web Analytics

ময়মনসিংহের মধ্য বাড়েরা আদুর বাড়ি বাইলেনে বৃহস্পতিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়। পরে টাউনহল এলাকার তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ। তিনি জানান, পরীক্ষায় অসদুপায় রোধ ও পাঠক্রম আধুনিকায়নে ইতোমধ্যে দুই দফা সংশোধন সম্পন্ন হয়েছে এবং তৃতীয় দফার প্রস্তুতি চলছে।

উপাচার্য বলেন, প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০ লাখ শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করলেও মাত্র ৩ থেকে সাড়ে ৩ লাখ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী এক দশকে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী বেকার থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা রাষ্ট্র ও সমাজের জন্য বড় চাপ সৃষ্টি করবে। তিনি কর্মমুখী শিক্ষার প্রসারে ট্রেড কোর্স চালুর উদ্যোগ এবং শিক্ষক ও আইসিটি ল্যাব সংকট নিরসনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. আমিনুল আক্তার, আনন্দমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. শাকির হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।