Web Analytics

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় মুহাম্মদ শাহাদাত (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহাদাত উত্তর ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সাতকানিয়া মডেল মসজিদের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন শাহাদাত। এ সময় ১০ থেকে ১৫ জন মুখোশধারী সন্ত্রাসী মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাযোগে এসে দেশি অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা বাধা দিতে গেলে সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে পালিয়ে যায়। পরে আহত শাহাদাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি মারা যান।

সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। নিহতের ভাই দ্রুত বিচার দাবি করেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।