Web Analytics

লালমনিরহাটের পাটগ্রামে পৌর জামায়াতের আমির সোহেল রানাকে মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) দুপুর প্রায় ২টা ৪০ মিনিটে পাটগ্রাম ব্র্যাক অফিসের সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা তিনটি হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। পরে তাকে পাটগ্রাম থানা থেকে লালমনিরহাট জেলা হাজতে পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পৌর আমির সোহেল রানার গ্রেফতারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

ওসি নাজমুল হক জানান, আদালতের জারি করা তিনটি হত্যা মামলার পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।