ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি দাবি করেছেন, মোদি একাধিক নারীকে শারীরিক সম্পর্কের বিনিময়ে এমপি ও মন্ত্রী বানিয়েছেন। সম্প্রতি এক পডকাস্টে জেফ্রি এপস্টেইনের প্রসঙ্গ তুলতে গিয়ে তিনি বলেন, ভারতে আরও প্রভাবশালী ব্যক্তিদের তদন্ত করা উচিত এবং এ বিষয়ে গভীর অনুসন্ধান প্রয়োজন।
স্বামীর বক্তব্যের পর হিন্দুত্ববাদী লেখিকা মধুপূর্ণিমা কিশওয়ার সামাজিক মাধ্যমে একই অভিযোগ পুনরাবৃত্তি করেন। তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, কিছু নারী এমপি ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে মন্ত্রী হয়েছেন এবং হরদীপ সিং পুরী, এস জয়শঙ্কর ও স্মৃতি ইরানির নাম উল্লেখ করেন। কিশওয়ার আরও দাবি করেন, ২০১৪ সালের বিদেশ সফরে মোদির ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্কিত কথা শুনেছেন।
একসময় মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিশওয়ারের এই অবস্থান পরিবর্তন রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে এখন পর্যন্ত স্বামী বা কিশওয়ার কেউই অভিযোগের প্রমাণ দেননি এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।