Web Analytics

ইসরাইল ইরানের রেলওয়ে নেটওয়ার্ককে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে বলে জানা গেছে। ইসরাইলি সেনাবাহিনীর রেডিওতে উদ্ধৃত নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই রেলপথব্যবস্থাকে সামরিক কার্যক্রম জোরদারে ব্যবহার করছে এবং দেশজুড়ে অস্ত্র পরিবহন করছে।

বিশ্লেষকদের মতে, ইসরাইল এমন একটি ভাষ্য তৈরি করতে চাইছে যাতে এই ধরনের অবকাঠামোতে হামলাকে বৈধ হিসেবে উপস্থাপন করা যায়। এর আগে গাজায়ও একই কৌশল দেখা গেছে, যেখানে ইসরাইলি বাহিনী স্বাস্থ্যসেবা স্থাপনায় হামলা চালায়। ইরানের ক্ষেত্রে, দেশটির সরকারি কাঠামোকে সহায়তা করে এমন প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার পক্ষে অবস্থান নিয়েছে ইসরাইল, কারণ এখনো ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের কোনো লক্ষণ দেখা যায়নি।

বিশ্লেষকেরা আরও মনে করছেন, ইসরাইল সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন করে তুলে সরকারবিরোধী আন্দোলন উসকে দিতে পারে, যদিও এতে উল্টো জনগণ সরকারের পক্ষেই ঐক্যবদ্ধ হতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।