Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পিএসসি সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেছেন, শিক্ষার মূল উদ্দেশ্য কেবল জিপিএ অর্জন নয়, বরং মানুষ হিসেবে গড়ে ওঠা। শনিবার (২০ জুন) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে আয়োজিত অরিয়েন্টেশন ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জীবনে জিপিএ ৫ পাওয়া মানেই সফলতা নয়। অনেকেই ভালো ফল করেও জীবনে এগোতে পারেনি, আবার অনেকেই কম ফল করেও মেধা ও মননে সফল হয়েছেন। তাই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত নৈতিকতা, সততা ও দেশসেবার মানসিকতা গড়ে তোলা। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও দেশে ফিরে মেধা ও সৃজনশীলতা দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

ড. সায়মা শিক্ষার্থীদের সামাজিক কাজে যুক্ত হতে, বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকতে এবং উপার্জনের পাশাপাশি সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে পরামর্শ দেন। তার মতে, শিক্ষা মানে শুধু উপার্জন নয়, সমাজে ভালো কিছু ছড়িয়ে দেওয়া।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।