Web Analytics

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করে বিকল্প উৎসে পুরোপুরি সরে আসা ভারতের জন্য সহজ নয়। শনিবার উজবেকিস্তান ও ভারত সফরে যাওয়ার আগে তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং রুশ জ্বালানি কেনা দেশগুলোর ওপর সম্ভাব্য শুল্কের প্রভাব পর্যালোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ দিন সময় নিতে চান।

রুবিওর মতে, ভারত স্বেচ্ছায় জ্বালানি আমদানির উৎসে বৈচিত্র্য এনেছে, তবে চাহিদার উল্লেখযোগ্য অংশে এখনও রাশিয়ার ওপর নির্ভরশীল। এক দিন থেকে আরেক দিনে সরবরাহের উৎস বদলানো কঠিন বলেও তিনি উল্লেখ করেন। ভারতকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ও অংশীদার আখ্যা দিয়ে তিনি বলেন, বৈশ্বিক ও মার্কিন অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব এবং জ্বালানি সরবরাহ পরিস্থিতি বিবেচনা করা দরকার।

শুক্রবার ট্রাম্প রাশিয়া ও ইরান বিষয়ক আইনের অধীনে কিছু নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকরে ছাড় দেন। আইনটিতে রুশ তেল ও গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতার যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্কের ক্ষমতা ছিল। গত মাসে ভারত প্রতিদিন প্রায় ১৯ লাখ ব্যারেল রুশ অপরিশোধিত তেল আমদানি করেছে, যা তার মোট তেল আমদানির প্রায় ৩৫ শতাংশ।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।