Web Analytics

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ সেপ্টেম্বরের বদলে আগামী ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। রোববার বিকেলে বিভাগটি এ বিষয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে।

ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের ভিত্তিতে গত ২০ মে জারি করা ছুটির প্রজ্ঞাপনে আংশিক সংশোধন আনা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। আগে প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় ধর্মীয় দিবসটি উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল। তবে এবার ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর হওয়ায় ছুটির তারিখও একদিন এগিয়ে আনা হয়েছে।

এ উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল এবং তারা সাধারণত আলাদা নোটিশ দেয়। ফাতেহা-ই-ইয়াজদাহম, যা গেয়ারভি শরিফ নামেও পরিচিত, রবিউস সানি মাসের ১১ তারিখে পালিত হয় এবং এটি সুফি সাধক হজরত আবদুল কাদির জিলানির ওফাত দিবস হিসেবে পরিচিত।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।