Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ কমছে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নৈতিক, ইসলামিক ও ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণেই সমাজে অবক্ষয় দেখা দিয়েছে। এটি রোধে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তিনি বলেন, কাঙ্ক্ষিত আগামীর বাংলাদেশ গঠনে শক্তিশালী ধর্মীয় মূল্যবোধ প্রয়োজন এবং শিক্ষাব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিকল্প নেই।

প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের ওপরও গুরুত্ব দেন মিলন। ধর্মীয় শিক্ষার সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক আধুনিক শিক্ষার সমন্বয়ের কথা বলেন তিনি এবং মাদরাসা আধুনিকায়নে সরকারের প্রকল্পের উল্লেখ করেন। অনুষ্ঠানে ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানের কোরআন হিফজ সম্পন্নকারী ১ হাজার ৭৫৭ শিক্ষার্থীকে সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।