Web Analytics

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক সম্মেলনে অংশ নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ভোরে চীনের শেনজেনে পৌঁছেছেন। সফরকালে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রভাবশালী এই তিন নেতার মধ্যে এটিই হবে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসানে সমঝোতার উদ্যোগ হিসেবে পুতিন এ বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। গত অক্টোবরে ট্রাম্প বলেছিলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে তিন নেতার আলোচনার উদ্যোগকে তিনি স্বাগত জানান। চলতি মাসের শুরুতে তিনি ইঙ্গিত দেন, বৈঠকে বিভিন্ন বিষয়ে বিস্তর আলোচনা হবে এবং ইরান যুদ্ধের অবসানের চেষ্টা চলছে।

এদিকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যবসায়ী নেতাদের এক সমাবেশে শি জিনপিং কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অভিন্ন জনগোষ্ঠী গড়ে তোলা ও যৌথ সমৃদ্ধির জন্য সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। বাণিজ্য ও বিনিয়োগের বাধা দূর, এআই সহযোগিতা জোরদার এবং পরিবেশবান্ধব কম-কার্বন অর্থনৈতিক রূপান্তর ত্বরান্বিত করার কথাও বলেন তিনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।