Web Analytics

শনিবার ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে যাচ্ছেন। দুপুর ১২টায় তিনি শাহরাস্তি উপজেলার খোদ্দ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং জনসভায় বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলাজুড়ে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রশাসন ও দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে সফরটি সফল করতে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামী একটি বিবৃতি প্রকাশ করেছে। উপজেলা আমির মোস্তফা কামাল স্বাক্ষরিত ওই বিবৃতিতে সফরের সার্বিক সফলতা কামনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর আগমন চাঁদপুরবাসীর জন্য আনন্দ ও গর্বের এবং এটি উপজেলার উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে।

বিবৃতিতে শাহরাস্তি জামায়াত কয়েকটি দাবি তুলে ধরে, যার মধ্যে রয়েছে শাহরাস্তি হাসপাতালকে আধুনিকায়ন ও ১০০ শয্যায় উন্নীত করা, একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি ইপিজেড নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।