Web Analytics

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, শিক্ষা জাতীয়করণই তাঁদের এক দফা দাবি এবং এর বাইরে কোনো বিকল্প দাবি নেই। শনিবার ভোলা শিল্পকলা একাডেমিতে ফোরামের ভোলা জেলা শাখা আয়োজিত মাদ্রাসা শিক্ষকদের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজিজী বেসরকারি স্কুল-কলেজের সঙ্গে মাদ্রাসার বৈষম্য দূর করার দাবি জানান। এ জন্য তিনি এমপিওভুক্ত মাদ্রাসা ও ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তি, মিড-ডে মিল এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতের কথা বলেন।

সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষকদের চিকিৎসা ভাতা, বাড়িভাড়া, উৎসব ভাতা ও শিক্ষা ভাতা দেওয়ার দাবিও জানান তিনি। বদলির জন্য আবেদন করা প্রতিষ্ঠানপ্রধান, সরকারি প্রধান এবং অন্য সব শিক্ষকের দ্রুত বদলির আদেশ জারির ব্যবস্থা করার আহ্বান জানান আজিজী। সম্মেলনে সভাপতিত্ব করেন ভোলা জেলা আহ্বায়ক প্রিন্সিপাল আবু জাফর মোহাম্মদ মাইনুদ্দিন এবং প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মো. লোকমান হোসেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।