Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে। শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনাল আয়োজিত “ইনকামিং লিডারস’ ট্রেনিং সেমিনার”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার এই লক্ষ্য অর্জনে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভেট) কার্যক্রমে জোর দেওয়া হচ্ছে। তিনি সবাইকে একযোগে কাজ করে আগামীর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান এবং শিক্ষাখাতের উন্নয়নে রোটারিয়ানদের সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি বাংলাদেশের কান্ট্রি গভর্নর ড. ইশতিয়াক জামান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।