Web Analytics

জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহিলা ‘এ’ দল। কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত ফাইনালে তারা বাংলাদেশ পুলিশ মহিলা ‘এ’ দলকে ২-১ সেটে হারিয়ে শিরোপা জেতে। প্রতিযোগিতাটি ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার নারী বিভাগে ১২টি দল এবং পুরুষ বিভাগে ২৪টি দল অংশ নেয়। নারী বিভাগে আনসার ও ভিডিপি মহিলা ‘এ’ দলের চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বাহিনীটির মহিলা ‘বি’ দল তৃতীয় স্থান অর্জন করেছে।

পুরুষ বিভাগে আনসার ও ভিডিপি ‘বি’ দল চতুর্থ স্থান পেয়েছে এবং পুরুষ ‘এ’ দল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি অংশ নেওয়া সব দলকেও শুভেচ্ছা জানিয়ে খেলাধুলায় সাফল্যের এই ধারা অব্যাহত থাকার আশা প্রকাশ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।