Web Analytics

জনসাধারণের সেবা গ্রহণ প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ই-ফায়ার লাইসেন্স চালু করেছে। বৃহস্পতিবার মিরপুর-১০ এ অবস্থিত ইওসি ভবনের সম্মেলন কক্ষে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এর উদ্বোধন করেন। ১ মে থেকে নতুন ফায়ার লাইসেন্স প্রদান, নবায়ন ও পুনর্মূল্যায়নসহ সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে এবং ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন গ্রহণ বন্ধ থাকবে। এখন থেকে আবেদন থেকে লাইসেন্স প্রাপ্তি পর্যন্ত সব ধাপ অনলাইনে সম্পন্ন করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ম্যানুয়াল পদ্ধতির অবসান ঘটিয়ে সম্পূর্ণ অনলাইন সেবা চালু হয়েছে। ই-ফায়ার লাইসেন্স বাস্তবায়ন টিমের প্রধান পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান সূচনা বক্তব্য দেন। অনলাইনে যুক্ত বিভিন্ন বিভাগের পরিচালক ও উপপরিচালকরা এই উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে Perky Rabbit Corporation Limited-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নতুন অনলাইন ব্যবস্থার সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।