Web Analytics

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে সোহাগ মিয়া নামে ২০ বছর বয়সী এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার শফিক মিয়ার ছেলে বলে জানা গেছে।

নিহতের চাচা আব্দুল কাদির জানান, প্রতিদিনের মতো সকালে গরু আনতে সীমান্ত এলাকায় গেলে সোহাগের ওপর অতর্কিতভাবে গুলি চালানো হয়। তাকে খুঁজে না পেয়ে পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে সীমান্ত এলাকায় সোহাগকে পড়ে থাকতে দেখেন আব্দুল কাদিরসহ কয়েকজন। তাঁরা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিরাজাম মুনিরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।