Web Analytics

মুসলিম শাসনামলে বর্তমান স্পেনের আন্দালুসিয়ায় অবস্থিত কর্ডোভা জ্ঞান-বিজ্ঞান, সংস্কৃতি ও মুসলিম স্থাপত্যের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়। ৭১১ খ্রিষ্টাব্দে তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। ৭৫৬ সালে প্রথম আবদুর রহমান কর্ডোভাকে রাজধানী করে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন এবং ৭৮৪ সালে তাঁর শাসনামলেই জামে কর্ডোভার নির্মাণ শুরু হয়। তৃতীয় আবদুর রহমানের আমলে ৯২৯ সালে শহরটি খেলাফতের রাজধানী হিসেবে আরও মর্যাদা লাভ করে।

জামে কর্ডোভা মধ্যযুগের শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেখানে ধর্মীয় জ্ঞানের পাশাপাশি ভাষা, সাহিত্য, দর্শন ও অন্যান্য বিষয়ে পাঠদান ও আলোচনা হতো। গ্রন্থাগার, পাণ্ডুলিপি সংগ্রহ এবং পণ্ডিতদের জ্ঞানচর্চা শহরটিকে বিশেষ মর্যাদা দেয়; দ্বিতীয় হাকামের সময় গ্রন্থ সংগ্রহ ও পাণ্ডুলিপি সংরক্ষণে অগ্রগতি ঘটে। ধর্মতত্ত্ব, তাফসির, হাদিস, আরবি ভাষা, গণিত, জ্যোতির্বিজ্ঞান, ভূগোল ও চিকিৎসাবিদ্যাসহ নানা বিষয়ে চর্চা হতো।

চিকিৎসক আবুল কাসিম আলজাহরাবি অস্ত্রোপচারবিষয়ক জ্ঞানে বিশেষ অবদান রাখেন এবং ইবনে রুশদ গ্রিক দর্শনের ব্যাখ্যা ও বিশ্লেষণে পরিচিতি লাভ করেন। কর্ডোভায় জন্ম নেওয়া ইহুদি দার্শনিক ও চিকিৎসক মাইমোনিডিসও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। ১০৩১ সালে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গৃহযুদ্ধে খেলাফতের অবসান হয়। ১২৩৬ সালে কাস্তিলের রাজা তৃতীয় ফার্দিনান্দ কর্ডোভা দখল করলে জামে মসজিদ খ্রিষ্টীয় উপাসনালয়ে রূপান্তরিত হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।