Web Analytics

কোনো মেডিকেল পরীক্ষা বা রক্তের নমুনা সংগ্রহ ছাড়াই বিদেশগামী যাত্রীদের মেডিকেল ফিটনেস সনদ দেওয়ার অভিযোগে সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে নগরের আম্বরখানা-এয়ারপোর্ট রোডে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।

বিদেশগামী যাত্রীদের মেডিকেল পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ৮ হাজার ৫০০ টাকার বদলে ১২ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। অধিদপ্তর জানায়, তদন্তে বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটিতে কোনো রেজিস্টারও পাওয়া যায়নি বলে জানান সহকারী পরিচালক।

মোহাম্মদ আরিফ মিয়া বলেন, কোনো পরীক্ষা ছাড়াই এবং অনেক ক্ষেত্রে রক্তের নমুনা না নিয়েই ফিটনেস সনদ দেওয়া হয়েছে। অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন কাজ না করার কথা স্বীকার করেছে বলে তিনি জানান। তাই প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ না করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে এবং কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।